বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ, একই ছবিতে দেখা যাবে দুজনকে?

বিনোদন ডেস্ক: কলকাতায় একসঙ্গে দেখা গেল ঢালিউডের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রদর্শনীতে।

বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবির শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুজনের কলকাতায় উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা।

এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।’

তাহলে কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এবার একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও ফারিণকে? এ প্রশ্নে দুজনেই হাসিমুখে বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।’

চঞ্চল আরও বলেন, ‘টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি, আসলে সকলেই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি, নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায় আছি।’

যদিও তারা মুখে কিছু বলেননি, তবু অনেকে মনে করছেন, একই পরিচালকের সঙ্গে একসময় ও একই শহরে দেখা হওয়া নিছক কাকতাল নয়। টলিপাড়ায় গুঞ্জন, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবিতেই একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই তারকাকে।

উল্লেখ্য, অনিরুদ্ধ রায় চৌধুরী সম্প্রতি ‘ডিয়ার মা’ ছবিতে কাজ করেছেন জয়া আহসানের সঙ্গে। এর আগে তিনি সম্পর্কভিত্তিক নানা বিষয় নিয়ে একাধিক প্রশংসিত ছবি উপহার দিয়েছেন। তাই এবার চঞ্চল–ফারিণ জুটিকে তার ছবিতে দেখা গেলে তা হবে দুই বাংলার দর্শকদের জন্য বড় চমক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০