বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুবলার চরে রাস পূজাকে ঘিরে বনবিভাগের কঠোর নিরাপত্তা

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী রাস পূজাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বনবিভাগ।

নিরাপত্তার স্বার্থে এ বছরও রাস পূজায় অংশ নিতে পারবেন শুধুমাত্র পুণ্যার্থীরা। এই সময়ে পর্যটক ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, প্রতিবছর কার্ত্তিক অগ্রহায়ণরে শুক্লাপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ পার্থিব জীবনের কামনা বাসনা পূরণের লক্ষ্যে সুন্দরবনের শেষ প্রান্তে-বঙ্গোপসাগরের তীরে দুবলার দ্বীপে এক নিবিড় পরিবেশে হাজির হন। সেখানে সূর্যোদয়ের সাথে সমুদ্র স্নান করে পবিত্র হয়ে ভগবানের কাছে আরতী জানান সনাতন ধর্মের লোকজন। অসংখ্য হিন্দু নর-নারী এই রাস পূজায় অংশ নেন। আলোরকোলের রাস পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মিলনমেলার এক মহামঞ্চ। বহু বছর ধরে চলে আসা এই পূজাকে ঘিরে সুন্দরবন এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।

এ বছর রাস পূজায় যাওয়ার জন্য পূর্ব ও পশ্চিম বন বিভাগের ৫টি নৌ-রুট নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে পশ্চিম বন বিভাগের নলীয়ান স্টেশন, কাশিয়াবাদ স্টেশন ও বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পুণ্যার্থীরা পাস নিতে পারবেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, তীর্থ যাত্রীরা যাতে নির্বিঘ্নে রাস পূজায় যেতে পারে তার জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একাধিক টিম গঠন করে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!