বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ অক্টোবর ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি ওই কিশোরীর পরিবার। উল্টো অপহরণকারীরা মেয়েটির পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী কন্যা ছুরাইয়া সুলতানা লাকীকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের ছেলে গোলাম কিবরিয়া। কিন্তু এতে সে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে ওই কিশোরীকে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কিবরিয়া ও তার সহযোগীরা কিশোরী লাকীকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার বাবা। যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫।

ভুক্তভোগীর পিতা আব্দুর রউফসহ পরিবারে সদস্যরা পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কিবরিয়ার পরিবারে সাথে অপহরণের বিষয়ে কথা বলতে গেলে তারা তাদের মারপিট করে গুরুতর আহত করে। এছাড়া কিবরিয়া অজ্ঞাত স্থান থেকে লাকীর স্বজনদের কাছে-০১৮৫৫ ৪৪৩৭২০ নাম্বার থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের মেয়ের মাংস মেপে নেওয়ারও হুমকি প্রদান করে সে।

এদিকে, টানা ৮ দিন অতিবাহিত হলেও কিশোরী লাকীর কোন সন্ধান না পেয়ে তার মাতাসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিলম্বে মেয়েটিকে উদ্ধারের দাবিতে তারা সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। মেয়েটি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!