বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২৭ নভেম্বর

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৭ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শফিকুল ইসলাম খোকনসহ নির্বাচন কমিশনার অ্যাড. ফেরদৌসি আরা লুসি, অ্যাড. তারক কুমার মিত্র, অ্যাড. আনিছুর কাদির ময়না, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অ্যাড. এসএম মশিয়ার রহমান ও অ্যাড. কাজী আব্দুল্ল্যাহ আল হাবিব যৌথ স্বাক্ষরে এই তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল, ৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,
৯ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদের কাছে আপত্তি দাখিল, ১০ নভেম্বর কার্যনির্বাহী পরিষদ কর্তৃক সংশোধনী পূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ নভেম্বর মনোনয়নপত্র সরবরাহ, ১৩ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ১৭ নভেম্বর মনোনয়নপত্র গৃহীত না হলে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আপত্তি দাখিল এবং প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত তালিকা প্রকাশ, ১৮ নভেম্বর আপত্তি না মঞ্জুর হলে কার্যনির্বাহী পরিষদে (নির্বাচনী ট্রাইব্যুনাল) আপিল দাখিল, ১৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৭ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলসহ সকল কার্যক্রম জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলার নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া ভোট গ্রহণ সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০