বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় কিশোর-কিশোরীদের খেলাধুলা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনের সহায়তায় ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে কিশোর-কিশোরীরা ফুটবল, হাড়িভাঙা, মার্বেল চামচ দৌড়সহ ঐতিহ্যবাহী নানা খেলায় অংশ নেয়। এছাড়া অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা কমিউনিটি ম্যাপিং ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহাম্মেদ তাহমির সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের দেবহাটা উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ।

এসময় বক্তারা বলেন, একসময় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা অনেকটা নিষেধ ছিল। সমাজের বাঁধা, কুসংস্কার, আর ভয় তাদের স্বপ্নকে আটকে রাখতো। কিন্তু আজ সেই মেয়েরা মাঠে দাঁড়িয়ে প্রমাণ করছে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। খেলাধুলা তাদের আত্মবিশ্বাস, সহযোগিতা, যোগাযোগ, আবেগ নিয়ন্ত্রণ, সৃজনশীল চিন্তা ও দায়িত্ববোধের মতো জীবন দক্ষতা অর্জনে সহায়তা করছে। এখন তারা নিজেদের সক্ষমতা বুঝতে শিখেছে, পরিবার ও সমাজে নিজের অবস্থান শক্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!