বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপি সরকারে গেলে বিএনপির চাঁদাবাজি-দুর্নীতির বিচার করবে: নাসীরুদ্দীন

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের ৫ আগস্টের পর এবং ২০০১ সালে সরকারে থাকার সময় বিএনপি যে দুর্নীতি, চাঁদাবাজি করেছে আগামীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে তার বিচার করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির অর্থনৈতিক যে ব্যবস্থা, চাঁদাবাজি-মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে, এগুলো ক্ষমার অযোগ্য; এগুলো বিচারের সম্মুখীন হতে হবে। আর ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে দুর্নীতি করেছিল, পরবর্তী সেনাশাসন, পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল।

তিনি বলেন, আমরা (এনসিপি) যদি সরকার গঠন করি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দুর্নীতি করেছিল তারা (বিএনপি) সেগুলোর বিচার করব। বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতায় আমরা রাজনীতি করি না। তাদের অবশ্যই আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।

বিএনপি ১৯৯০ সালেও গাদ্দারি করেছে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের মানুষ কত দুর্ভাগা। বাংলাদেশের মানুষ আবার রক্ত দিল, আবার জীবন দিল। ১৯৯০ তে রাজপথে গেল। তিন দলীয় একটি সোশ্যাল কন্টাক্ট হলো যে আমরা এটা করব। সেখানেও বিএনপি বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করল।

এনসিপি নেতা বলেন, এখন ২০২৪ সালেও সুযোগ এসেছে। বিএনপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল ১৯৭৫ সালে, পারেনি। ৯০ সালেও সুযোগ দেওয়া হয়েছিল, পারেনি। ২০০১ সালেও সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।

তিনি বলেন, যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে, দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে। জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির অভিযাত্রা শুরু করে। শেখ মুজিবের পাশে ছিল সব চোর, কম্বল চোর। আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতিবাজ, সরকারি অফিসের টাকা চোর লোকেরা।

বিএনপি একদলীয় গণতন্ত্র কায়েম করতে চায় মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র কায়েম করতে চাচ্ছে; বাংলাদেশে তারা গণতন্ত্রের কথা বলছে। কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র। আমরা তেমন গণতন্ত্র বাংলাদেশে চাই না। আর এই একদলীয় গণতন্ত্রের বাইরে, ধানের বিরোধী যে পলিটিক্স করবে বা উনারা আসন বিক্রি করবে যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে। তো এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাইও না।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ইতোমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন, খুব নগ্নভাবে তাদের ওপর হামলা হয়েছিল। আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারেক জিয়াকে নিয়ে বেধড়ক পিটিয়েছিল। কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার, আমরা যখন সংস্কার চাচ্ছি উনারা এটাতে বাধা দিচ্ছে। তাহলে তো আপনি আবার আসলে আবার এ ধরনের মাইর খাবেন। তো নিজেরকে মাইর থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সঙ্গে। আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে; উনি চুপ করে ছিলেন। আমি বললাম, আপনি দ্রুত উদ্যোগ নেন, আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার বিরোধী নই।

এনসিপি নেতা বলেন, আর যদি আমাদের আপনারা জেলে ভরতে চান, হত্যা করতে চান এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে না। বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান, অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না, কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না, জেলে ভরে জয়ী হতে পারবেন না, মামলা দিয়ে জয়ী হতে পারবেন না। আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে জয়ী হতে হবে। এ ছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নেই।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

১০

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

১১

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

১২

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

১৩

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৪

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১৫

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১৬

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৭

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৮

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৯

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

২০
error: Content is protected !!