বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রহস্য জিইয়ে রাখলেন পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যিনি সবসময় রঙিন মুডে থাকেন। তার এবারের জন্মদিন একটু অন্যরকম ভাবে কাটিয়েছেন। এই প্রথম জন্মদিনে দেশে ছিলেন না তিনি, দিনটা মালয়েশিয়ায় উদযাপন করেছেন।

টানা ১০ দিন নানা আনন্দঘন মুহূর্ত কাটিয়ে সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন এই নায়িকা। ভিনদেশে প্রথম জন্মদিন কাটানোর মুহূর্ত দেশে ফিরেই ভাগ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

পরীমণির জন্মদিন মানেই একসময় ছিল পাঁচতারা হোটেলে ঝাঁকাল আয়োজন। সেই ঝলমলে জন্মদিনগুলো এখন যেন অতীতের গল্প। জন্মদিন পেরিয়ে গেলেও আবারও চেনা ছন্দে ফিরছেন পরী।

বুধবার (৫ নভেম্বর) রাতে কাছের মানুষদের সঙ্গে উদযাপন করবেন বলে পরীমণি জানিয়েছেন। সেইসঙ্গে আয়োজন নিয়ে রহস্যে জিইয়ে রেখেছেন আলোচিত এই নায়িকা।

মজার ছলে পরীমণি বলেন, ‘আজ আমার বিয়ে। ঠিক সন্ধ্যা সাতটায় চলে আসবে।’ এরপর একটি শব্দও খরচ করেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, কাছের মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন পরীমণি। সেইসঙ্গে নতুন কাজের খবর দেবেন তিনি। তবে এ নিয়ে আপাতত কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।

এদিকে আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। জি-সিরিজ প্রযোজিত সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

অন্যদিকে ‘গোলাপ’ নামের নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০