বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গ্রীন ইনোভেশন ফেয়ারে টেকসই উন্নয়নের অঙ্গীকার

হাবিবুর রহমান সোহাগ: পরিবেশবান্ধব উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘গ্রীন ইনোভেশন ফেয়ার-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) শহরের লেকভিউ-এ একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো এফরটি প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে।

মেলায় ১৫টি স্টলে প্রদর্শিত উদ্ভাবনের মধ্যে ছিল ইকোব্রিক বা সবুজ ব্রিকেট, ভার্মি কম্পোস্ট, অর্গানিক সবজি ও আদা চাষ, প্লাস্টিক ও পাটজাত পুনর্ব্যবহারযোগ্য পণ্য, ছাদকৃষি, মৌচাকের মোম দিয়ে শোপিস তৈরি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এবং প্রাকৃতিক উপাদানে তৈরি সাবান ও তেল।

মেলার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা তুজ-জোহরা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।

স্বাগত বক্তব্যে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা এখন সময়ের দাবি।

একশনএইড বাংলাদেশ এর সিনিয়র অফিসার মাহিনুর রহমান মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হাসান পরিবেশবান্ধব উদ্যোক্তাদের নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।

মেলার শেষে সবুজ উদ্যোক্তাদের মধ্য থেকে ৩ জনকে জাতীয় পর্যায়ে প্রোডাক্ট প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়।

আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তাদের পরিবেশবান্ধব উদ্ভাবন প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা, টেকসই ভোগ ও উৎপাদন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সবুজ অর্থনীতির বিকাশ ঘটানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!