বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ঢাকাইয়া দেবদাস’ ছবিতে জুটি বাঁধছেন আদর-বুবলী

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রেখেছিলেন। দারুণ সাফল্য পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই সিনেমার সেরা নায়িকাদের একজন হিসেবে। নিয়মিতই তিনি কাজ করে যাচ্ছেন বৈচিত্রময় গল্প আর চরিত্রে। জুটি বাঁধছেন তরুণ সব নায়কদের বিপরীতে।

সেই ধারাবাহিকতায় বুবলীকে দেখা গেছে তরুণ চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে। তারা আবারও পর্দায় জুটি হয়ে আসতে চলেছেন। নির্মাতা জাহিদ হোসেন পরিচালনা করছেন তাদের নিয়ে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’।

সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী ৭ নভেম্বর ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে এ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন তিনি। সেইসঙ্গে সেদিন থেকেই শুরু হবে ছবিটির নির্মাণ কাজ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।

এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে উৎসুক ভক্তরা।

‘ঢাকাইয়া দেবদাস’ মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে নির্মাতারা শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!