বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এই অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় খুলনায় নৌবাহিনীর অফিসার (অব.) সিরাজুল ইসলামের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তার বাবা মাস্টার মুহাম্মাদ আলী সানা (৯২)।

দাফনের উদ্দেশ্যে খুলনা থেকে মরদেহ কয়রায় নিয়ে আসার পথে মুহাম্মাদ আলী সানার স্ত্রী সওদা বেগম (৮১) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।

তাৎক্ষণিক তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তিনিও ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার শিমলারআইট-অন্তাবুনিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে শিমলারআইট জামে মসজিদের কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

স্থানীয়রা বলেন, এটি একটি বিরল ঘটনা। স্বামী-স্ত্রীর এক সাথে মৃত্যু কখনো দেখা যায় না। একজনের প্রতি আরেকজনের এতোটাই ভালবাসা ছিল যে একজনের মৃত্যুর শোক আরেকজন সইতে পারেনি। একই সাথে একই দিনে একই স্থানে তাদেরকে দাফনও করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!