বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কেন্দ্রে ১৪ ইউপির ৩৩ নেতার আবেদন

ডেস্ক রিপোর্ট: বহিষ্কারাদেশ বহাল রেখেই সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফকে সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠেছে দলের তৃণমূল নেতাকর্মীরা।

এরই প্রেক্ষিতে বিএনপির সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন শাখার ৩৩ জন সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মনোনয়ন পরিবর্তনের আবেদন জানিয়েছেন। গত ৬ নভেম্বর তারা এই আবেদন করেন।

আবেদনপত্রে বলা হয়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. আব্দুর রউফ অতীতে একাধিকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার বিএনপিতে ফেরেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৪ সালের ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে। সেই বহিষ্কারাদেশ আজও প্রত্যাহার হয়নি। এছাড়া, গত ২৩ এপ্রিল এক মাহফিলে জনপ্রিয় ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তিনি আলোচনায় আসেন। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম–ওলামারা মানববন্ধন করে তাঁর গ্রেপ্তারের দাবি জানান।

আবেদনে আরও বলা হয়, জেলা বিএনপি তখন স্পষ্টভাবে জানায়, আব্দুর রউফ বিএনপির কোনো নেতা বা কর্মী নন। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এজন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে। ওই বিবৃতিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

আবেদনে তৃণমূল নেতারা আরও অভিযোগ করেন, সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সরকারি খাস জমি দখলের ঘটনায় গত বছর জেলা প্রশাসক তাঁকে প্রকাশ্যে ‘বাটপার’ বলে মন্তব্য করেছিলেন। এতে সাধারণ মানুষ খুশি হয়। এমন একজন বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেলে দলের ভাবমূর্তি ও ঐক্য প্রশ্নবিদ্ধ হবে।

আবেদনপত্রের অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের কাছেও।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৩ নভেম্বর দলের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ১০টার পর খুলনা–সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০