বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপপ্রচার: ইয়ুথনেট গ্লোবাল’র তীব্র নিন্দা

যুব পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানকে নিয়ে কয়েকটি অনলাইন নিউজপোর্টালে মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইয়ুথনেট গ্লোবাল।

সংগঠনটি জানিয়েছে, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। এ ঘটনায় সংগঠনটি আইনগত সুরক্ষা চেয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমর্থন ও সংহতি প্রত্যাশা করছে।

সংগঠনটি মনে করছে, এই ধরনের প্রচারণা সোহানুর রহমানের আন্তর্জাতিক কর্মকাণ্ড এবং অধিকার সংক্রান্ত প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে সিভিল স্পেসে কাজ করা সংগঠন ও ব্যক্তি বিশেষের জন্য উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়ুথনেট গ্লোবাল বলেছে, আমরা সুবিচার, সাম্য, সমতা ও মানবাধিকারের জন্য কাজ চালিয়ে যাব। সত্যের জয় নিশ্চিত হবে। আমরা আমাদের কাজ থামতে দেব না।

প্রসঙ্গত, ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে যুব নেতৃত্ব, জলবায়ু ন্যায় এবং সামাজিক ন্যায় নিয়ে সক্রিয় ভূমিকা রাখছেন।

সোহানুর রহমান ২০২১ সালে প্রথম স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ২৬, সরকারি যুব প্রতিনিধি হিসেবে মিশরের শার্ম এল শেখে কপ২৭, দুবাইতে কপ ২৮, গতবছর জার্মানির বনে এসবি ৬০ ও আজারবাইজানের বাকুতে সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে কপ২৯ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে জলবায়ু সুবিচার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেন। যা দেশ বিদেশে ও বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়। সোহানুর এই সপ্তাহে ব্রাজিলের বেলেম শহরে কপ৩০ সম্মেলনে অংশ নিচ্ছেন।

তিনি গতবছর জাতিসংঘ জেনেভা থেকে ইয়ং অ্যাক্টিভিস্ট সামিট লরিয়েট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইভিএলপি (ইন্টারন্যাশনাল ভিসিটর লিডারশিপ প্রোগ্রাম) এলুমনাই হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আইভিএলপি প্রোগ্রামের মাধ্যমে তিনি বিশ্বের তরুণ নেতাদের সঙ্গে নেটওয়ার্ক গড়েছেন, নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি করেছেন এবং আন্তর্জাতিক নীতি-নির্ধারণী প্ল্যাটফর্মে বাংলাদেশের স্বীকৃতি বাড়িয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!