বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষা বৃহত্তর পরিবারের অংশ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

 

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমি আজ সন্তুষ্ট এই কারণে নয় যে আমাদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বড় কিছু ঘটে গেছে, বরং সন্তুষ্ট এই কারণে যে আমাদের এখন একটি বৃহত্তর শিক্ষা পরিবার গড়ে উঠেছে। প্রাথমিক শিক্ষার সঙ্গে শুধু মন্ত্রণালয় নয়, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ অনেকে যুক্ত আছেন। তারা সবাই আমাদের বৃহত্তর পরিবারের অংশ। আমরা যেন এই পরিবারকে ভুলে না যায়।

শনিবার (৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি ঘরের মধ্যে কথা বললাম, মানুষ জানবে কীভাবে? সাংবাদিকদের মাধ্যমেই জানবে। জনমত তৈরির জন্য তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমি নির্দেশ দিয়েছি, প্রাথমিক শিক্ষা বিষয়ে যেকোনো সংবাদ- প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়া- আমাকে পাঠাতে হবে। আমাদের জীবনে আশা ও হতাশা দুটোই আছে। অনেক প্রস্তাব বাস্তবায়ন সহজ নয়, এই বাস্তবতাই হতাশার বিষয়।

তিনি বলেন, নদীভাঙন এলাকায় মেকশিফট স্কুল করা দরকার। সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং নদীর তলে যাচ্ছে, তাই বিশেষ ব্যবস্থা নিতে হবে।

অধ্যাপক রায় পোদ্দার বলেন, বৃত্তি দেওয়ার উদ্যোগ আমাদের নয়, এটা এসেছে অভিভাবকদের অনুরোধে। কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে, তারা নিম্নবিত্ত পরিবারের সন্তান। কিন্তু বৃত্তি পরীক্ষার উদ্যোগের বিরুদ্ধেও মামলা হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও অংশীজন।

সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!