বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় খাস জমি থেকে দখলদারদের উচ্ছ্বেদে আলোচনা

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, লাইনেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণ, দ্বিধাবিভক্ত প্রেসক্লাব ইস্যুতে আলোচনার উদ্যোগ গ্রহণ, সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছ্বেদ, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাতক্ষীরা পৌরসভার সিও মো. আসাদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, বদলীজনিত কারণে তাকে সাতক্ষীরা জেলা ছেড়ে যেতে হচ্ছে। কিন্তু সাতক্ষীরা তাঁর দ্বিতীয় জেলা।

সাতক্ষীরার মানুষ খুবই সাদা-সিদে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এখানকার রাজনীতিবিদ, সাংবাদিকসহ সুধিমহলের সহযোগিতা পেয়েছে জেলা প্রশাসন।

সভায় সাতক্ষীরার উন্নয়নে নিজ জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করা ও আগামীতে নিজ লেখায় সাতক্ষীরার মাটি ও মানুষের প্রাধান্য দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

এছাড়া তাঁর অসমাপ্ত কাজগুলো চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১০

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১১

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১২

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৩

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৪

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৫

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৬

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৭

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৮

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৯

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

২০
error: Content is protected !!