বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মামুন হাজিরা দিতে গিয়েছিলেন আদালতপাড়ায়, ধাওয়া দিয়ে করা হয় গুলি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম তারিক সাঈফ মামুন (৫৫), তিনি শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই হাসপাতালের সামনে মামুনকে খুব কাছ থেকে গুলি করেন দুই ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম এসএম ইকবাল, ঠিকানা: লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে কোনো একটি ভবনের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছেন। তখন পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে একাধিক গুলি করে। পরে তারা সেখান থেকে হেঁটে চলে যান।

এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, নিহত ব্যক্তি ইমন-মামুন গ্রুপের মামুন। তিনি এক সময় সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিল। তিনি একজন ‘শীর্ষ সন্ত্রাসী’।

তিনি আরও জানান, আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। ছোট ছোট গোয়েন্দা তথ্য পাচ্ছি। এর বাইরে এখন আর কিছু বলতে পারছি না।

এদিকে মামুনের পরিবার জানিয়েছে তিনি বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে একটি মামলার হাজিরা দিতে পুরান ঢাকায় গিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!