বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে আইসিসির শাস্তি

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের রেশ থাকতেই পাকিস্তান আইসিসির কাছ থেকে শাস্তির খবর পেল। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবারের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটিংয়ের কারণে স্বাগতিকদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এমিরেটস প্যানেল অব ম্যাচ রেফারিস আলী নাকভী এই শাস্তি আরোপ করেছেন।

শাহীন আফ্রিদির দল নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার বল কম করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে বল শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।

অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ অভিযোগ আনেন।

পাকিস্তান অধিনায়ক শাহীন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডেতে সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তান ৬ রানে জেতে।

আজ (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। তবে ইসলামাবাদে বোমা হামলার পর শ্রীলঙ্কার উদ্বেগ-উৎকণ্ঠায় সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

একদিন করে পিছিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার শেষ দুটি ওয়ানডে হবে যথাক্রমে ১৪ ও ১৬ নভেম্বর।

এছাড়া দুই দেশের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরুর কথা ছিল ১৭ নভেম্বর থেকে। দ্বিপাক্ষিক সিরিজ পেছানোয় এরপর একদিন ফাঁকা রাখতে আসন্ন ত্রিদেশীয় লড়াই ১৮ নভেম্বর থেকে শুরু হবে। তবে ফাইনাল হবে যথারীতি ২৯ নভেম্বর। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ ফেব্রুয়ারিতে হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মনে করছে তিন দেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!