বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ নভেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারুণ্যের সৃজনশীলতার পথ আরও বিস্তৃত করছে প্রথমআলো বন্ধুসভা

ডেস্ক রিপোর্ট: দেশের তরুণদের সৃজনশীলতা বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রথম আলো বন্ধুসভা দীর্ঘ ২৭ বছর ধরে কাজ করছে। প্রযুক্তিনির্ভর এ যুগে তরুণদের চিন্তাশক্তি, মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্বগুণ গড়ে তোলায় বন্ধুসভার ভূমিকা আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন সুধিজনেরা।

শনিবার (১৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের গোলপাতা রেস্টুরেন্টে কেক কেটে বন্ধুসভার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এতে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সুধিজনেরা বলেন, ২৭ বছরের দীর্ঘ পথচলায় বন্ধুসভা প্রমাণ করেছে যে তরুণরা চাইলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সামাজিক–সাংস্কৃতিক উদ্যোগ, পাঠচক্র, লেখালেখি ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে বন্ধুসভার সদস্যরা তাদের অন্তর্নিহিত প্রতিভাকে জাগ্রত করছে। ভবিষ্যতেও এই গতিশীলতা তরুণদের আলোকিত পথে নেতৃত্ব দেবে।

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি চিন্তা, সৃজনশীলতা আর মানবিকতার পাঠশালা। নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি বলেন, বন্ধুসভার পথচলা শুরু হয়েছিল তরুণদের সৃজনশীল চর্চার প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে। আজ তা দেশের সবচেয়ে বড় ও সক্রিয় তরুণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেটি আমাদের গর্বিত করে।

এসময় কুশল বিনিময় ও আলাপচারিতার মাধ্যমে অনুষ্ঠানে এক অনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। সাতক্ষীরা বন্ধুসভার বন্ধু শিরিনা আক্তারের সুরেলা গান অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কবি স ম তুহিন, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি বিপ্লব হোসেন।

আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সহসভাপতি রাহাতুল ইসলাম, মো. হোসেন আলী, মলয় কান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, বইমেলা সম্পাদক জান্নাত আলম, প্রশিক্ষণ সম্পাদক রিদয় মণ্ডল, বন্ধু হৃদিতা আজাদ নিধি, করিমুন্নেসা শান্তা, সুদীপ্ত দেবনাথ, মো. শাওন হোসাইন, ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও শাশ্বত পার্থিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৩

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৪

The Climate Watch to deploy eight journalists at COP31

৫

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৬

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৭

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৮

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৯

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১০

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

১১

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

১২

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৩

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১৪

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১৫

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৭

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৮

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৯

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

২০