বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।

এসময় বক্তারা বলেন, আশাশুনিতে অব্যাহতভাবে লবণ পানির অনুপ্রবেশে বিপর্যস্ত হয়ে পড়ছে কৃষিজমি, বসতবাড়ি, মিঠাপানির উৎস এবং স্থানীয় জীববৈচিত্র্য। এতে হাজারো বিঘা কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। মিঠাপানির উৎস নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয়রা বিশুদ্ধ পানি সংকটে দিনযাপন করছেন। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন, যার ফলে বাড়ছে ভাঙন, জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, একের পর এক জমিতে লবণ পানি ঢুকে ধান, সবজি, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। এতে বহু পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ছে। বক্তারা অবিলম্বে লবণ পানি রোধে কার্যকর বাঁধ নির্মাণ ও সংস্কার, অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল পুনঃখনন এবং ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনসহ দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দ্রুত ব্যবস্থা না নিলে আশাশুনির মানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০