বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ: আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা যুবদলের ৫ শীর্ষ নেতাকে শো’কজ

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরুদ্ধাচরণ ও বহিরাগত মনোনয়নপ্রত্যাশীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত পত্রে তাদের কারণ দর্শাতে বলা হয়।

এই পাঁচ নেতা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ এম. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জজ।

নোটিশে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, সাংগঠনিক দায়িত্ব পালনকালে উপজেলা যুবদলের নাম ও অবস্থান ব্যবহার করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া দলীয় নীতিমালা ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তৃণমূল কাঠামো বিভ্রান্তির মুখে পড়েছে।

এছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অবমাননাকর আচরণ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও তদন্তাধীন রয়েছে। দলের কঠিন সময়ে নেতৃবৃন্দের এমন আচরণ সংগঠনবিরোধী এবং আন্দোলন সংগ্রামে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ৩ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর উল্লিখিত নেতৃবৃন্দ সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিনের বিপক্ষে অবস্থান নিয়ে মনোনয়নবঞ্চিত ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষােভ শুরু করেন। এতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। কমতে থাকে দলের জনসমর্থন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০