বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার শ্যামনগর–কালিগঞ্জ–দেবহাটা অঞ্চল হানাদারমুক্ত দিবস উপলক্ষে কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের এই দিনে ক্যাপ্টেন এম. নূরুল হুদার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে কালিগঞ্জকে মুক্ত করেন।

ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করে।

বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডা. মোঃ শাহ জাহান (অব.)।

মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ক্যাপ্টেন এম. নূরুল হুদা (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং সেক্টরের স্পেশাল ফোর্সের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগ, ৯নং সেক্টরের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর মোঃ আহসান উল্যাহ (অব.), বীর মুক্তিযোদ্ধা কর্নেল এম. এস. এ. কে. আজাদ (অব.), মুক্তিযোদ্ধা সংসদের খুলনা বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) রাজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক পত্রদূত’র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডা. মোঃ শাহ জাহান (অব.) বলেন, স্বাধীনতার সময় যাদের সঙ্গে যুদ্ধ করেছি তাদের অনেকেই আহত হয়েছিলেন। কিন্তু তারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি। তারা বলতেন, দেশের জন্য লড়াই করেছি, এটাই আমাদের বড় পাওয়া। রাষ্ট্রের কাছ থেকে কিছু নিলে আমরা ছোট হয়ে যেতাম। দেশ স্বাধীন করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও বলেন, শুধু চাই আপনারা সুস্থ থাকুন, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেচে বাঁচুন। এখন দেশ গড়বে তরুণ প্রজন্ম। তাদের সতর্ক থাকতে হবে, দেশকে কখনো বিক্রি করা যাবে না। আমরা এখন যুদ্ধ করতে না পারলেও প্রতিবাদ করার শক্তি রাখি।

সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন এম. নূরুল হুদা (অব.) বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করছেন, তাদের এখনো সময় আছে আত্মসমর্পণ করার। অন্যথায় তদন্তে ভুয়া প্রমাণ হলে দুটি মামলার মুখোমুখি হতে হবে। ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রাষ্ট্র কাউকে ছাড় দেবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০