বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

শ্যামনগর প্রতিনিধি: ১৯ নভেম্বর ছিল শ্যামনগর হানাদার মুক্ত দিবস। শহীদদের রক্তে রাঙা ঐতিহাসিক এই দিনেই ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল দেশের সর্বদক্ষিণের উপজেলা শ্যামনগর। স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম শত্রুমুক্ত এলাকা হিসেবে পরিচিতি পায় উপকূলীয় এই অঞ্চল। তবে পূর্বের বছরগুলোর মতো এবার দিবসটি উপলক্ষে কোনো সরকারি বা বেসরকারি কর্মসূচি চোখে পড়েনি। উপেক্ষিত হয়েই চুপিসারে পার হয়ে গেল দিনটি।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ১৯ নভেম্বর স্থানীয় জনগণ, মুক্তিযোদ্ধা ও সংগঠিত প্রতিরোধ বাহিনীর সম্মিলিত আক্রমণে শ্যামনগর পুরোপুরি হানাদারমুক্ত হয়। এদিন উপজেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত শত্রু বাহিনী পিছু হটলে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় থানা চত্বরে। এরপর থেকেই দিনটি শ্যামনগরের মানুষের কাছে গৌরব আর ইতিহাসের প্রতীক।

কিন্তু দুঃখজনক হলেও সত্য এতদিন ধরে নানা উদ্যোগে দিবসটি পালিত হলেও এ বছর কোনো আয়োজনই দেখা যায়নি। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কিংবা স্থানীয় সামাজিক সংগঠনগুলো ছিল নিশ্চুপ।

শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি.এম ওসমান গনি বলেন, এ দিনটি আমাদের অস্তিত্বের দিন। শ্যামনগর প্রথম শত্রুমুক্ত হয়েছিল, এটি গৌরবের বিষয়। অথচ দিনটিকে কেউ মনে রাখেনি। কোনো অনুষ্ঠান নেই, শ্রদ্ধাও নেই, এটা খুব কষ্টের।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম জানান, তিনি বিষয়টি অবগত ছিলেন না। স্থানীয়ভাবে তাকে দিবসটির বিষয়ে জানানো হয়নি। তবে আনুষ্ঠানিক আয়োজন না হলেও দিবসটির গুরুত্ব স্বীকার করে তিনি ভবিষ্যতে দিনটিকে প্রাতিষ্ঠানিকভাবে পালনের উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!