বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরীরে জ্বালা-পোড়া কমাতে নামলেন পুকুরে, ফিরতে পারলেন না প্রাণ নিয়ে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে গোসল করতে নেমে আয়শা বেগম (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর এলাকাবাসী ছুটে এসে পুকুরে খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত আয়শা বেগম ওই এলাকার মৃত নাজের মোড়লের স্ত্রী।

স্বজন ও স্থানীয়রা জানান, আয়শা বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। একই সঙ্গে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। অসুস্থতার কারণে তিনি প্রায়ই পুকুরে গোসল করে শরীরে স্বস্তি অনুভব করতেন। রোববার সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তিনি পার্শ্ববর্তী প্রতিবেশী মনোয়ারাকে (যিনি নিজেও মানসিকভাবে ভারসাম্যহীন) সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসলে নেমে আয়শা বেগম পানিতে ডুব দিয়ে দীর্ঘ সময় না ওঠায় সঙ্গে থাকা মনোয়ারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে এলাকাবাসী ছুটে এসে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তী দুই ঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে আয়শা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নিকট আত্মীয় জাহাঙ্গীর আলম বলেন, আয়শা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি প্রায়ই শরীরে জ্বালা-পোড়া অনুভব করতেন। সে কারণেই বিভিন্ন সময় পুকুরে গোসল করতেন। তিনি আমাদের বলতেন গোসল করলে তার শরীর কিছুটা স্বস্তি পায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০