বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের মামলার রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রায়ের জন্য দিন ধার্য করেন।

এদিন মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের জন্য ওইদিন ধার্য করেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে এ মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১১

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৩

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৪

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৫

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৬

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৭

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৯

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০
error: Content is protected !!