বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুল বোঝাবুঝি দূরে ঠেলে এক হলেন খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী বাপ্পী ও এনামুল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সকল ভুল বোঝাবুঝি দূরে ঠেলে দিয়ে এক হলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও তার সমর্থকরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা সদরে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।

সভায় মনিরুল হাসান বাপ্পী ও এসএম এনামুল হক অতীতের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক সাথে কাজ করতে ঐক্যমত পোষণ করেন। এরমধ্য দিয়ে মনিরুল হাসান বাপ্পীর সাথে এনামুল হক সমর্থকদের যে দূরত্ব ছিল তার অবসান হয়। যা ইতিবাচক বলে মনে করছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।

সভায় মনিরুল হাসান বাপ্পী বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা থাকবে- এটাই স্বাভাবিক। বিএনপি একটি বড় দল, রাজনীতিতে বড় দল থাকলে অনেক যোগ্য নেতা তৈরী হয়, অনেকেই পদে আসতে পারেন না। তখন গ্রুপ এবং একজনের সমর্থকদের অন্যজনের সমর্থকদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। অনেক নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছি। অনেক মানুষের অনেক কিছু হারাতে হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে আমরা একটি নির্বাচন পেয়েছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য ঐক্যের কোন বিকল্প নেই।

এনামুল প্রসঙ্গে মনিরুল হাসান বাপ্পী বলেন, আমরা সবাই জানি এনামুল একজন জনপ্রিয় নেতা। তাকে নেতা বানানোর জন্য আমার অনেক সহযোগিতা রয়েছে। আমি চাই মানুষ যাদের পছন্দ করে, তারা সামনে এসে নেতৃত্ব দিক। কোন উদীয়মান নেতাকে থামিয়ে দেওয়া আমার কাজ নয়। তিনি বলেন, আমারও কিছু ভুল ছিল, এনামুলেরও ভুল ছিল। আজ থেকে সব ভুল বোঝাবুঝির ইতি টানলাম। আজ থেকে আমি এনামুলের পাশে থাকবো, এনামুল আমার পাশে থাকবে। এখন থেকে এনামুলকে নিয়ে পথ চলবো।

নির্বাচন কমিটি প্রসঙ্গে মনিরুল হাসান বলেন, উপজেলা কমিটি ছোট করা হয়েছে। প্রয়োজনে বর্ধিত করা হবে। তবে যাদের গ্রহণ যোগ্যতা রয়েছে তাদের কে নিয়ে শক্তিশালী সেন্টার কমিটি করা হবে।

সভায় সভাপতির বক্তব্যে এসএম এনামুল হক বলেন, আমি ১৯৯০ সাল থেকে ছাত্রদল হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। কতিপয় ব্যক্তি ভুল তথ্য দিয়ে আমাদের দূরে সরিয়ে রেখেছিল।

এসময় তিনি মনিরুল হাসান বাপ্পীকে পরামর্শ দিয়ে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে বৈষম্যের অবসান, সকল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সমঝোতা স্থাপন এবং মনোনয়ন বঞ্চিত সকল প্রার্থীকে সাথে নিয়ে নির্বাচনী এলাকায় একযোগে কাজ করতে হবে।

সভায় জেলা বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল ও সরদার ফারুক আহমেদ, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, ইব্রাহিম গাজী, আবুল বাশার বাচ্চু, আব্দুস সাত্তার মোড়ল, আনোয়ারুল কাদীর, হাবিবুর রহমান, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, দীপঙ্কর বাবু, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!