বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে উচ্ছেদ আতঙ্ক, প্রয়োজনের তুলনায় বেশি জমি না নেওয়ার দাবিতে মানববন্ধন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম মৌজায় বসবাসকারী চার শতাধিক হতদরিদ্র পরিবারের শেষ আশ্রয় রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও রূপান্তরের উপজেলা সদস্য সচিব মারুফ হাসান, মো. মাসুদ, মমিন কামরুজ্জামান বাবু, মাওলানা মাসুদ হোসেন, মোছাঃ রাবেয়া খাতুন, মনিরা পারভিন প্রমুখ।

পরে ইদ্রিস আলীর নেতৃত্বে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাজারগ্রাম মৌজার জমি ১৯৬২ সালের এসএ খতিয়ানে স্থানীয় বাসিন্দাদের মালিকানায় ছিল। পরে সড়ক ও জনপথ অধিদপ্তর ১৯৬৪–৬৫ সালে প্রায় ২০০ বিঘা জমি অধিগ্রহণ করলেও ক্ষতিপূরণের অর্থ এখনো মালিকদের প্রদান করা হয়নি। মাঠ জরিপ (৩০ ধারা) এবং পরবর্তী বি.আর.এস রেকর্ডে অনেকের নাম অন্তর্ভুক্ত থাকলেও কয়েকটি পরিবার রেকর্ড না পাওয়ায় দেওয়ানী মামলা নং ৮৬/২২ বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। স্থানীয়দের দাবি-তারা প্রায় ১১০ বছর ধরে এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এলাকায় রয়েছে তাদের পূর্বপুরুষদের কবরও। এত দীর্ঘ সময়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কখনো উচ্ছেদ বা দখল কার্যক্রম পরিচালনা করেনি। কিন্তু সাম্প্রতিক উচ্ছেদের ঘোষণা তাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। পরীক্ষা, শীত ও বিকল্প আশ্রয়হীনতায় এই মুহূর্তে উচ্ছেদ করা হলে শিশু, নারী, প্রবীণসহ শত শত মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।

পাশাপাশি পরিবারগুলোর বিকল্প কোনো আশ্রয় না থাকায় তারা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের বক্তব্য আমরা উন্নয়ন বিরোধী নই, কিন্তু রাস্তা নির্মাণের জন্য যতটুকু জমি প্রয়োজন কেবল ততটুকুই নেওয়া হোক।

তারা আরও জানান, ভূমি বিষয়ে মামলা বিচারাধীন থাকা অবস্থায় এত বড় উচ্ছেদ অভিযান অমানবিক ও অযৌক্তিক। তাই আদালতের রায় না আসা পর্যন্ত বসবাসের সুযোগ রাখার আহ্বান জানান ভুক্তভোগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!