বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অগ্রণী ব্যাংকে হাসিনার দুই লকারে ৮৩২.৫ ভরি সোনা

ডেস্ক রিপোর্ট: অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ দশমিক ৫ ভরি সোনা পাওয়া গেছে।

আদালতের অনুমতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম লকার দুটি খুলে এসব সোনার গহনা জব্দ করে।

সিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ সংক্রান্ত খবর তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুদকের একটি দল ওই লকার দুটি খোলে। লকার দুটিতে ৮৩২ দশমিক ৫ ভরি সোনা পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিল এনবিআরের গোয়েন্দা ইউনিট (সিআইসি)।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইসি।

গত ১০ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটি জব্দ করে। এ সময় পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও জব্দ করে। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকার সন্ধান পান তারা। এ সব হিসাব তখন জব্দ করা হয় এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছিল।

এরপর, গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান পায় সিআইসি। লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১১

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৩

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৪

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৫

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৬

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৭

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৯

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০
error: Content is protected !!