বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী

এস এম নাহিদ হাসান: সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তালা শিল্পকলা একাডেমি চত্বর থেকে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালিটি বের হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আসিফ রায়হানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক এবং তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম।

পরে অতিথিরা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

স্টলগুলোতে উন্নত জাতের গাভী, মহিষ, পোষা পাখি, ছাগল, ভেড়া, দুম্বা, পোষা প্রাণীসহ বিভিন্ন কৃষিপণ্য ও দুগ্ধজাত মিষ্টান্ন প্রদর্শন করা হয়।

এসব স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর খামার স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রযুক্তিনির্ভর গরু পালন পদ্ধতি, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন উৎপাদন সম্পর্কে জানতে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

সেখানে টিন দিয়ে তৈরি ঘর, ঘরে পানি সাশ্রয়ী মাল্টিহেড ফগার, অটো ড্রিংকার, সোলার চালিত ফ্যান, স্বচ্চ প্লাস্টিকের ঢেউটিন ব্যবহারের মাধ্যমে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার; পাশে গোবর রাখার নির্দিষ্ট স্থান, বায়োগ্যাস ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রযুক্তিসহ একটি আধুনিক খামার প্রদর্শন করা হয়েছে।

দর্শনার্থী সুমন সরদার বলেন, এ ধরনের আধুনিক প্রযুক্তিভিত্তিক খামার আগে দেখিনি। কম খরচে বেশি উৎপাদন, খামার পরিচ্ছন্ন রাখা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে অনেক কিছু শিখলাম।

স্টলটি স্থাপনকারী উন্নয়ন প্রচেষ্টার SMART প্রকল্পের ব্যবস্থাপক মো. খায়রুজ্জামান বলেন, টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং সহনশীল রূপান্তরের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু পালনের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। এখানে তাই দর্শনার্থীদের দেখানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০