বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অন্য অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে শহরের খুলনা রোড মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, ছাত্র প্রতিনিধি চঞ্চলা রানী প্রমুখ।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক। এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার শামিল। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন, এর আগে গত ২৫ ও ২৬ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে একই দাবিতে অবস্থান ধর্মঘট পালন করা হয়। দাবি মানা না হলে আগামী ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতিকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে একটানা দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!