ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সদস্য আব্দুল খালেক, সমন্বয়ক তাহমিদ শাহেদ চয়ন, রফিকুল ইসলাম, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, শেখ মাসুম বিল্লাহ শাহীন, শেখ সাঈদ আহমেদ রনজু, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, শেখ আসাদ আহমেদ অঞ্জু প্রমুখ।
সভায় আগামী তিন বছরের জন্য সংগঠনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির উপদেষ্টারা হলেন- আব্দুল সবুর, মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক ও মোঃ মোকছোদুর রহমান।
নবগঠিত কমিটির কর্মকর্তা হলেন, সভাপতি তাহমিদ শাহেদ চয়ন, কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মো. আকবর আলী ও মো. জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রজত হাজরা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জয়নাল আবেদীন কিরণ, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বন্দর বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, সড়ক সম্পাদক শেখ মহিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), মোঃ আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, মো. আবুল হোসেন, শেখ শাহজাহান আলী ও মোঃ দেলোয়ার হোসেন সুমন।
সভায় কমিটির প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
মন্তব্য করুন