বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ ডিসেম্বর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের প্রসঙ্গে প্রথমবার জবাব দিলেন রাশমিকা

বিনোদন ডেস্ক: অভিনেতা বিজয় দেবারকোন্ডার সঙ্গে রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন অনেক দিনের। কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে, বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমার এই তারকা জুটি। এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ে করতে যাচ্ছেন তার- এমন খবরও প্রকাশিত হয়।

তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও কথা বলেননি রাশমিকা ও বিজয়। কিন্তু এবার দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া রাশমিকাকে জিজ্ঞেস করেন, বিয়ের পরিকল্পনার কথা তিনি কী স্বীকার করবেন? নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? রাশমিকা একটু সময় নেন। পরে হেসে বলেন, ‘আমি কোনোটাই করব না।’

অবশ্য পরে এই অভিনেত্রী বলেন, ‘যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব।’ ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তর আসলে তাদের সম্পর্কের স্বীকারোক্তি।

রাশমিকা এ সময় আরও জানান, ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে কোনো ব্যক্তিগত খবর ভাগ করে নেওয়ার আগে তিনি সময় নিতে চান।

‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেম নিয়ে ভারতের বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিজুড়ে গুঞ্জন শুরু হয়। গত আগস্টে দুজনকে নিউ ইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তারা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন।

২০২৪ সালে রাশমিকা ও বিজয় দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’। তবে কেউই তাদের সঙ্গীর নাম প্রকাশ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!