বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হ-ত্যার অভিযোগ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই তরুণীর বাবা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মোঃ আনিছুর রহমান জানান, প্রায় ৫ মাস আগে কলারোয়া উপজেলার বাকসা গ্রামের জাফ্ফার বিশ্বাসের ছেলে মাতিন বিশ্বাস (রনি) এর সঙ্গে তাঁর মেয়ে সুমি খাতুন (১৮) এর বিয়ে হয়। বিয়ের সময় আংটি, মোবাইল ফোন ও আসবাবপত্র দেওয়া হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল।

তিনি অভিযোগ করেন, যৌতুকের সেই মোটরসাইকেলের দাবিতে তাঁর মেয়েকে শ্বশুর জাফ্ফার বিশ্বাস ও শ্বাশুড়ি মুসলিমা বেগম নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রায় এক মাস আগে নির্যাতনের পর মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয়, মোটরসাইকেল না দিলে এ বাড়িতে থাকতে পারবে না। পরে অনেক অনুরোধ ও সমঝোতার পর মেয়েকে আবার শ্বশুরবাড়িতে পাঠানো হয়।

গত ০১ ডিসেম্বর রাত ১১টার দিকে জাফ্ফার বিশ্বাস ফোন করে জানান যে, তাঁর (আনিছুর রহমান) মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতেই সেখানে গিয়ে পরিবার দেখতে পান সুমি খাতুন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।

আনিছুর রহমান বলেন, মেয়েকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করা হতো। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করা হতো। তাকে নির্মমভাবে মারধর করে হত্যার পর গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি তাঁর মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ন্যায়বিচার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!