বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা মুক্ত দিবসে স্বেচ্ছাসেবীদের মোমবাতি প্রজ্বলন

ডেস্ক রিপোর্ট: আজ ৭ ডিসেম্বর গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারবাহিনী মুক্ত হয় সাতক্ষীরা। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিনটি স্মরণ করেছে সাতক্ষীরার স্বেচ্ছাসেবীরা।

রোববার (৭ ডিসেম্বর) রাতে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সামাজিক সংগঠনসমূহের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা, বিডিক্লিন সাতক্ষীরা, ফানুস নাট্যদল, তরঙ্গ সাতক্ষীরা, ইয়ুথ এন্ডিং হাংগার, স্ক্রিপ্টি স্পেয়ার, আন্টি চাইল্ড ম্যারেজ অরগানাইজেশন, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন এবং প্রান্তিক যুব সংঘসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল, সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন, ফানুস নাট্যদলের সভাপতি মলয় কান্তি মন্ডল, আন্টি চাইল্ড ম্যারেজ অরগানাইজেশনের সাধারণ সম্পাদক করিমন নেছা শান্তা, তরঙ্গের জেলা সভাপতি আরিফুল ইসলাম, সরকারি কলেজের সভাপতি শাহরিয়ার রাহিব, স্বেচ্ছাসেবী সুদীপ্ত দেবনাথ, শ্বাশত বিশ্বাস প্রমুখ। সংহতি প্রকাশ করে অংশ নেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম।

এসময় মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি ধারণ ও সংরক্ষণ করতে সাতক্ষীরায় একটি শহীদ স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

১

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

২

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

৩

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

৪

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

৫

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৬

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৭

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৮

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৯

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১০

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১১

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১২

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১৩

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৪

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৭

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৯

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০