বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ ডিসেম্বর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরিজ জিতলেও শাস্তির কবলে ভারত

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতকে। ৩ ডিসেম্বর রায়পুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারত নির্ধারিত সময়ের হিসাব শেষে দুই ওভার পিছিয়ে ছিল। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি প্রদান করেন।

আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বোলিং করলে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সেই অনুযায়ী ভারত দলকে দুই ওভারের ঘাটতির কারণে মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে।

ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন, ফলে আলাদা করে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এই অভিযোগ দায়ের করেন অন-ফিল্ড আম্পায়ার রড টাকার ও রোহন পাণ্ডিত, তৃতীয় আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনাগোপাল।

উল্লেখ্য, রায়পুরের ম্যাচে দুর্দান্তভাবে ৩৫৯ রান তাড়া করে জয় পায় দক্ষিণ আফ্রিকা ও সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনে। পরে বিশাখাপত্তনমে জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!