বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ ডিসেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জনকে অদম্য নারীকে পুরস্কার প্রদান

তালা প্রতিনিধি: ‌‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

মহিলা বিষয়ক অফিসের দেবকী রানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নারী নেত্রী গুলশান আরা, নারী উন্নয়ন সংস্থার ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন প্রমুখ।

আলোচনা শেষে অদম্য ৫ নারীকে পুরস্কৃত করা হয়।

এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবিয়া বিবি, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল নারী রুপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ, নির্যাতিতা থেকে উদ্যমী, কর্মঠ ও স্বাবলম্বী নারী ফরিদা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শিরিনা সুলতানাকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০