বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ ডিসেম্বর ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী তফসিল ঘোষণায় শ্যামনগরে বিএনপির শুভেচ্ছা মিছিল

শ্যামনগর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল বের হয়।

উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারসহ বিভিন্ন স্লোগানে পৌর সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। মিছিলটি শ্যামনগর বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তফসিল ঘোষণা হওয়ায় আমরা আশাবাদী। গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই এখন নতুন গতি পেল।

নেতাকর্মীরা আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাই প্রতিফলিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনকে অবশ্যই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

মিছিলকে কেন্দ্র করে আইন–শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে শ্যামনগরে নির্বাচনী মাঠ উষ্ণ হতে শুরু করেছে। দলীয় প্রার্থী, জোটের হিসাব, সম্ভাব্য ভোটব্যাংক—সব মিলিয়ে দিন যত এগোবে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!