বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ ডিসেম্বর ২০২৫, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে ১৩ বলের ওভার, রেকর্ডবইয়ে আর্শদিপ

স্পোর্টস ডেস্ক: ভারতকে ৫১ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে অদ্ভুত এক ওভার করেছেন ভারতের আর্শদিপ সিং। ১৩ বলে শেষ করেছেন তিনি ওভার।

ভারতীয় এই পেসার ১৩তম ওভারে বোলিং করতে এসে প্রথম বলে হজম করেন ছক্কা। স্লটে পেয়ে লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন কুইন্টন ডি কক। পরের ৭ বলের মধ্যে ৬টি করেন ওয়াইড।

ছক্কার পরের দুই বল ওয়াইড করার পর একটি লিগ্যাল ডেলিভারির পর এবার টানা ৪টি ওয়াইড দেন তিনি। এরপর টানা ৩ বল লিগ্যাল ডেলিভারির পর আবারও একটি ওয়াইড। পরে বলটি লিগ্যাল করে শেষ করেন ১৩ বলের ওভার।

ওই ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ডে যোগ হয় ১৮ রান। এই ওভারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (পূর্ণ সদস্য দেশ) যৌথভাবে সর্বোচ্চ বল করার নজির।

গত বছর ১৩ বলের ওভার করেছিলেন আফগানিস্তানের পেসার নাভিন উল হকও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা পাকিস্তানের বিপক্ষে এক ওভার শেষ করতে করেন ১২ বল।

এদিকে, ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বলের ওভার করেছেন হার্দিক পান্ডিয়া ও খলিল আহমেদ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পান্ডিয়া ১ বলের ওভার করেন আর খলিল করেন গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!