বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে সকল ক্ষমতা বুঝিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

চন্দন চৌধুরী: সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সকল ক্ষমতা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জুন) হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোঃ শওকত আলী চৌধুরীর সমন্বিত বেঞ্চ পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে এই নির্দেশ দেন।

আদেশে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসানকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা। থ্রেট দেবেন না। আপনি যেটি করেছেন সেটিকে থ্রেট দেওয়া বলে। এত ক্ষমতা কোথায় পান আপনি? এরপর আপনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ এলে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হবে।

এর আগে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান আদালতে ক্ষমা প্রার্থনা করেন। এসময় আদালত তার প্রতি উল্লিখিত আদেশ দেন।

এ ব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অনেক আগেই মেয়র পদে তার পুনর্বহাল হবার কথা। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র ও পৌরসভার সিইও আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করে তাকে বাধা দিয়েছিলেন। আইনগত পদক্ষেপ নেওয়ার পর আজ হাইকোর্ট এক আদেশে তাকে পৌরসভার মেয়র পদে পুনর্বহাল করার কথা বলেছে।

উল্লেখ্য, পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে যান এবং সেই কারণে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। একইসাথে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিতে বলা হয়। ৯ ফেব্রুয়ারি চিশতী জামিনে মুক্ত হবার পর ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরপর ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করে দায়িত্ব বুঝে নিতে গেলে তাকে বাধা দিয়ে লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর। তখন তিনি স্বপদে বহাল হতে পারেননি।

এসময় ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানিয়েছিলেন, মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনিই মেয়র থাকবেন। আদালতের নির্দেশে মেয়র পদ থেকে সরে যাবার কোন সুযোগ নেই।

এরপর আবারও গত ১ জুন বৃহস্পতিবার তাজকিন আহমেদ চিশতীকে পৌর মেয়রের সকল দায়িত্ব ৬ জুনের মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশ দেয় হাইকোর্ট। এরই মধ্যে গত ৭ জুন বুধবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে পৌরসভার তিনতলার কনফারেন্স রুমে আগুন লাগে। দমকল কর্মীদের দেড় ঘণ্টার প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। এসময় ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, ‘তার এবং পৌরসভার সিইও মোঃ নাজিমুদ্দিনের ওপর আক্রোশের কারণেই একটি পক্ষ আগুন ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে তারা অতি শীঘ্রই আইনগত ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানে ব্যক্তিগত মোবাইল নম্বর-০১৭২৮০১৫৪৭১ এ যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী টানা দুইবারের নির্বাচিত মেয়র।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১০

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১১

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১২

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৩

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৪

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৫

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৬

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৮

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

১৯

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

২০
error: Content is protected !!