বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যাটরিনাকে বিয়ে করার ঠেলা এবার বুঝছেন ভিকি?

বিনোদন ডেস্ক: ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে সাত পাক ঘোরেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের প্রেম নিয়ে বলিপাড়ায় গুঞ্জন থাকলেও বিয়ের আগে এ নিয়ে কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি দুজন। এ বার দাম্পত্য জীবনের টুকরো ছবি তুলে ধরেছেন ক্যাট-ভিকি। তারকা এই যুগলের বয়সের পার্থক্য বছর পাঁচেকের।

এছাড়া বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথম দিকে নাম থাকে এ নায়িকার। সে কারণে নানা ধরনের ফিসফাসও শোনা গেছে তাদের নিয়ে। এমনিতেই একে অপরকে পেয়ে খুশি তারা। এছাড়া এ অভিনেত্রীকে পুত্রবধূ হিসেবে পেয়ে খুশি ভিকি বাবা-মাও।

তবে মুদ্রার উল্টো পিঠের মতো কিছু পরিস্থিতি সামনে চলে আসে। এ বার ক্যাটরিনাকে বিয়ে করার নেতিবাচক দিক নিয়ে মুখ খুলেছেন ভিকি।

প্রেমের শুরুর দিকে ক্যাটরিনার পাত্তা পেয়ে অবাক হতেন ভিকি। এমনকি, বিশ্বাসই করতে পারতেন না কেন তাকে নিয়ে নায়িকার এত আগ্রহ। তবে তাদের সম্পর্কে ঘটকালিটা হয় করণ জোহরের চ্যাট শো থেকে। তার পর চারহাত এক হয়। তবে দুজনেই এক পেশায় থাকায় সমস্যা হয়। মাসের পর মাস নাকি দেখা হয় না ভিকি-ক্যাটের। যখন ক্যাটরিনা শুট থেকে ফেরেন, তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় ভিকিকে। বিয়ের পর থেকে কাজের এমন চাপ যে একসঙ্গে সেভাবে সময় কাটানোই হয়েই ওঠে না। ভিকির কথায়, ‘আমাদের পেশাটা আর পাঁচটা চাকরির মতো না হওয়ায় এই সমস্যা। এক ছাদের তলায় থেকেও একসঙ্গে থাকতে পারি না আমরা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০