বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ ডিসেম্বর ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫।

মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

এসময় পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে-তে অংশ নেয় জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

পরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য স্থান পেয়েছে।

পরে শহীদ আব্দুর রাজ্জাকের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবর্গকে।

এছাড়া, দিনব্যাপী শহীদ কাজল সরণি (খুলনা রোড মোড়), শহীদ সিরাজ সরণি (নিউ মার্কেট মোড়) ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি, বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে সৌখিন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!