বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ ডিসেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালদ্বীপে ম্যাচিং লুকে মিম

ডেস্ক রিপোর্ট: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে। বেশ কিছুদিন ধরেই মালদ্বীপে অবস্থান করছেন এই নায়িকা। মূলত অবকাশ যাপনেই নিয়মিত সফরে যান তিনি; এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকেন তার স্বামী সনি পোদ্দার। এবারও তার ব্যতিক্রম হয়নি; মালদ্বীপ সফরে এবারও স্বামীকে ভ্রমণসঙ্গী করলেন মিম।

দিন কয়েক ধরে ধারাবাহিকভাবে নিজের মালদ্বীপ ভ্রমণের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে মেলে ধরছিলেন মিম। এবার ধরা দিলেন নিজের স্বামীর সঙ্গে। একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেন থেকে শুরু করে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই নায়িকা।

বৃহস্পতিবার দুপুরের দিকে প্রকাশিত ছবিতে দেখা যায়, মালদ্বীপের প্রকৃতি আর সবুজে ঘেরা এক বিলাসবহুল রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছেন এই তারকা দম্পতি। ছবির মূল আকর্ষণে ছিলো তাদের এই ম্যাচিং লুক।

মিমের পরনে ছিল সাদা ও কালোর সংমিশ্রণে একটি স্টাইলিশ স্লিভলেস লং ড্রেস, যা তাকে দিচ্ছিল এক স্নিগ্ধ ও আধুনিক লুক। চুলে গুঁজে রাখা একটি সাদা ফুল তার সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। অন্যদিকে সনি পোদ্দারকে দেখা গেছে ক্যাজুয়াল লুকে, তার পরনে ছিল কালো রঙের পলো টি-শার্ট এবং চোখে সানগ্লাস।

প্রকাশিত ছবিতে কখনো তারা ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসছেন, আবার কখনো একে অপরের চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় মজেছেন- এমনই কিছু রোম্যান্টিক মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই সেখানে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও প্রশোংসামূলক মন্তব্যে ভরে উঠেছে।

মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ‘ভ্রমণকন্যা’! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই সেখান থেকে নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১০

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১১

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১২

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৩

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৪

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৬

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৭

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৮

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৯

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

২০
error: Content is protected !!