বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ডিসেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন

ডেস্ক রিপোর্ট: সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে।

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যদি কোনো দূতাবাস আক্রান্ত হয়, যদি কোনো সাবোটাজ কর্মকাণ্ড এখানে চলে, তাহলে বহির্শক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না।

সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যারা এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়। দেশের জনগণকে বলবো অহিংস এবং গণতান্ত্রিকভাবে রাজপথে নেমে আসুন, যারা সাবোটাজ করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায়, দূতাবাসে হামলা করতে চায়, তাদের নিবৃত্ত করুন।

এনসিপির নেতা বলেন, আমাদের আবেগ আছে। কিন্তু একইভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ। আমাদের লজিক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অনেক অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াও-ভাঙচুর নেতৃত্ব দিয়েছে। এনসিপি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়।

তিনি বলেন, আমরা গণতান্ত্রিক এবং অহিংস্র রাজনীতির পক্ষে। সহিংস রাজনীতির বিপক্ষে। এই সময় এই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন শরিফ ওসমান হাদি। উনি গড়ার কাজ করেছেন। ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন। তিনি ছায়ানটের বিরুদ্ধে নতুন কালচারাল সেন্টার গড়ার কাজ করেছেন, কিন্তু কখনো ছায়ানট ভাঙতে যাননি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বাতিল করে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘হাদি-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দেওয়া হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জুলাইযোদ্ধা খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৩

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৫

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৬

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৭

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৮

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৯

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১০

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১১

পদত্যাগ করলেন ইশরাক

১২

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৩

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৪

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৫

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৬

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৭

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৮

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৯

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০