বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এবার সেমি ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় জুনিয়র টাইগাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া পাকিস্তান শিরোপার লড়াইয়ে ভারতকে পাত্তাই দিলো না। ১৯১ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরল পাকিস্তানের যুবারা।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সামির মিনহাস। জবাব দিতে নেমে ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

বড় লক্ষ্য তাড়ায় বৈভব সূর্যবংশীর দিকে তাকিয়ে ছিল ভারত। আক্রমণাত্মক এই ওপেনার শুরুটা করেছিলেন নিজের মতো করেই। তবে থিতু হতে পারেননি। ৩ ছক্কা ও এক চারে ১০ বলে ২৬ রান করেছেন তিনি।

সূর্যবংশী ফেরার পর ধ্বস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে অভিজ্ঞান কুন্ডু-কানিশ চৌহানরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তাতে একশর আগেই ৭ উইকেট হারায় দল।

শেষদিকে কিছুটা লড়াই করেছেন খিলান প্যাটেল ও দীপেশ দেবেন্দ্র। খিলান ২৩ বলে করেছেন ১৯ রান। আর দীপেশের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৬ রান। তাদের এমন ইনিংস শুধুই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মিনহাস। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন তিনি।

তারপর আহমেদ হুসেইনকে নিয়ে ১২৫ বলে ১৩৭ রানের বড় জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলে ১০৫ বলে দেড়শ ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার। ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০২। ৪৭তম ওভারে তাদের রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হতেই তারা শুরুর ছন্দ হারায়। ১১৩ বলের ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল তার। ইনিংস শেষ হওয়ার আগে ২৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাড়ে তিনশর কাছে নেন। ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান, যা এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ। দীপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান হেনিল প্যাটেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

২

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৩

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৫

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৬

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৭

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৯

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১১

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১২

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৪

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৫

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৬

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৭

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৮

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

২০