বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বর মুডে জয়া আহসান

বিনোদন ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দিয়ে যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি রীতিমতো নজরকাড়া।

বছর শেষে শীতের আমেজ যখন চারিদিকে, ঠিক তখনই নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে দেখা গেছে একদমই ভিন্ন ধাঁচের ‘ডিসেম্বর মুড’-এ।

ক্যাপশনে লিখেছেন, ‘ডিসেম্বর মুড।’ ছবির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেসটি। আধুনিকতা আর আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে জয়াকে দেখাচ্ছিল অনন্য। ছবির প্রতিটি ফ্রেমে জয়া নিজের ফ্যাশন সেন্স ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিপুণভাবে।

গলায় ছিল সোনালি চোকার, যার ঠিক মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছবির কালার টোনের সঙ্গে একটি সূক্ষ্ম অথচ জোরালো কনট্রাস্ট তৈরি করেছে। গয়নার ক্ষেত্রে তিনি যে মিনিমালিস্ট কিন্তু ‘স্টেটমেন্ট’ পছন্দ করেন, তার প্রমাণ মেলে হাতের বড় স্টেটমেন্ট রিংটিতে।

বরাবরের মতোই জয়ার এই লুকে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর।’ আরেকজন নেটিজেন লিখেছেন, ‘দারুণ লাগছে আপু।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!