বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় যুবকের দুই হাত কেটে দিলো দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট: খুলনায় আক্তার মোল্লা (৪০) নামে এক যুবকের দুই হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বটিয়াঘাটা দারোগার ভিটায় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আক্তার মোল্লা বলেন, সকালে বাড়িতে ছিলাম। ওই সময়ে ভাগ্নে শাহেদের বন্ধুরা ডেকে বটিয়াঘাটার দারোগার ভিটায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ৪-৫ জন লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আমার দুই হাতে কোপাতে থাকে। পরবর্তীতে আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। পরে স্থানীয়রা আমাকে চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এ রকমের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা তার পূর্ব পরিচিত। সকালে তাকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলী নগর একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে ৪ জন উপস্থিত ছিল। তবে সন্ত্রাসীদের ধারণা ছিল আক্তার মোল্লা পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেটিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

১

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

২

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

৩

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

৪

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

৫

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৬

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

৭

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

৮

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

৯

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১০

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

১২

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৩

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৫

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৬

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৭

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১৮

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৯

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০