বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্লাস্টিক পলিথিন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে’

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দূষণ হ্রাসে করণীয় নির্ধারণে সরকারি রেসরকারি প্রতিষ্ঠানের সাথে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উত্তর বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই সভা অনু্ষ্ঠিত হয়।

ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মন্জুর ইলাহী বিদ্যুৎ, সুধাংশ কুমার সরকার, বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাস, রূপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, ইয়ুথ ফর সুন্দরবন কয়রায় সদস্য ফরহাদ হোসেন, খাদিজা সুলতানা সাথী, সঞ্জয় মন্ডল, সুব্রত মন্ডল, আমিনুর রহমান, জাকি মুজাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

এসময় বাজারে কাপড়ের ব্যাগ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!