বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র দাখিল করলেন সাতক্ষীরার ৪টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা

ডেস্ক রিপোর্ট: মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরার ৪টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম।

এর আগে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জ্বত উল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমাদানকালে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য আব্দুস সুবহান মুকুল, আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলী, আশাশুনি উপজেলা জামায়াতের আমীর তারিকুজ্জামান তুষার, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১০

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১১

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১২

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৩

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৪

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৫

গুরুতর আহত রাশমিকা

১৬

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১৭

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১৮

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৯

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

২০
error: Content is protected !!