The Editors
৩০ ডিসেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় স্থানীয় সরকারের বাজেট অগ্রগতি বিষয়ক সভা

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরে স্থানীয় সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের অগ্রগতি পর্যালোচনা ও জনসম্পৃক্ততা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে ফিংড়ী ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ এবং তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অগ্রগতি বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।

সভায় বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

আলোচনায় অংশ নেন বেতনা যুব উন্নয়ন সংস্থার সেক্রেটারি সাকিব হাসান, কর্ণফুলী যুব সংঘের সদস্য শাহনাজ পারভীন, সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য সিহাব সিদ্দিকী, ঐক্য যুব সংঘের জুবায়ের আহমেদ এবং স্বপ্নসিঁড়ি যুব সংঘের রাকিব হোসেন।

সভায় যুবদের চাহিদা অনুযায়ী বরাদ্দকৃত বাজেটের অগ্রগতি পৃথকভাবে উপস্থাপন করেন ফিংড়ী ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাজ আলী এবং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

সভায় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নগরঘাটা ইউপি সদস্য ডা. আব্দুল গফুর, লক্ষীকান্ত সরকার, ফিংড়ী ইউপি সদস্য মো. আবু ছালেক, মো. জাহিদুজ্জামান, রত্না রাণী সরকার, ব্রহ্মরাজপুরের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা, ইউপি সদস্য মোছা. ময়না খাতুন, ধানদিয়া ইউপি সদস্য মোছা. ফরিদা বেগম ও নগরঘাটার ইউপি সদস্য মোছা. মর্জিনা বেগম।

বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃণমূল প্রতিষ্ঠান হলো ইউনিয়ন পরিষদ। জনগণের অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করতে প্রকাশ্য বাজেট সভা ও বাজেট অগ্রগতি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ডভিত্তিক প্রি-বাজেট সভার মাধ্যমে জনগণের অগ্রাধিকার চাহিদা নির্ধারণ করে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে যুবদের চাহিদা অনুযায়ী দুর্যোগ কবলিত যুব ও নারীদের জন্য হাইজিন কিট বিতরণ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় কৃষকদের প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ বিতরণ, জলাবদ্ধতা নিরসন, বাঁধ নির্মাণ ও সংস্কার, পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ, দুর্যোগকালীন জরুরি সেবা, বৃক্ষরোপণ, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ, গ্রামভিত্তিক দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন ও মহড়া আয়োজনসহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

বক্তারা জানান, বাজেটে বরাদ্দকৃত কিছু কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং বাকি কার্যক্রমগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

সভা সঞ্চালনা করেন বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

১০

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১১

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

১২

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

১৩

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

১৪

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৫

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

১৬

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১৮

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১৯

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705