
মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে এই মাদ্রাসা শিক্ষার্থীরা এই কোরআন খতম দেন।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোসহীন নেত্রী। তার মৃত্যুতে আমরা আমাদের পরম শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়েছি। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

মন্তব্য করুন