বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় প্লাস্টিক পলিথিন দূষণ রোধে প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় প্লাস্টিক পলিথিন দূষণ রোধে যুবদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা আনসার ভিডিপির হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াছাদ আলী, রূপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, প্রশিক্ষক মেহেবুব হোসেন মিথুন, ফারজানা আক্তার, সাংবাদিক ফরহাদ হোসেন, ইয়ুথ সদস্য আশিকুজ্জামান, সুব্রত মুন্ডা, খাদিজা খাতুন, সবুজ হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে প্লাস্টিক পলিথিন দূষণ কমাতে হবে। প্লাস্টিক ও পলিথিন নদী–খাল ভরাটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, যা জলাবদ্ধতা সৃষ্টি করে মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে কয়রার মতো উপকূলীয় এলাকায় এটি জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও বাড়িয়ে দিচ্ছে। তাই যুবসমাজকে সম্পৃক্ত করে বন সংলগ্ন এলাকায় সচেতনতা সৃষ্টি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে উদ্যোগ জোরদার করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০