বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ জানুয়ারি ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের

ডেস্ক রিপোর্ট: আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকার যদি জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির খুনিদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন প্লাটফর্মটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে তিনি এই কথা বলেন।

জাবের বলেন, আমাদের কথা খুব পরিষ্কার। আমাদের কোনো লুকোচুরি নেই।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি এবং এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের গ্রেপ্তার বা তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে, শুধু খুনি নয়, এই খুনের পেছনে যারা রয়েছে, প্রত্যেককে আইডেন্টিফাই করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে, যারা এই খুনের পেছনে রয়েছে, তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নাই।

জাবের বলেন, আজকে ওসমান হাদিকে গুলি করার ২১তম দিন এবং তার শাহাদাতের ১৫তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো সংবাদ শুনতে পাই নাই, যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদের এইটুকুও জানাতে সক্ষম হয়নি যে, আসলে খুনিটা কোথায় আছে? এবং এর পেছনে কারা কারা রয়েছে?

তিনি বলেন, নির্বাচন তো হবে এবং হতেই হবে। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে, কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়েছে? কারা এই সরকারকে দুর্বল করছে? ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের একটা সরকার হওয়া প্রয়োজন, সেটা কারা উপলব্ধি করতে পারছে না?

ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে দুই সন্ত্রাসী।

গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গুলি করার পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

ওসমান হাদির রাজনৈতিক সতীর্থদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে পতিত শক্তি আওয়ামী লীগের হাত আছে।

,

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!